রবিবার, জুন ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান

কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান

কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান

কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও দখলদার স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।

গত শুক্রবার মেডিকেল কলেজ এলাকা থেকে আর্মি ক্যাম্প সরিয়ে নেওয়ার পরপরই রাতের মধ্যে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের দুই পাশের খাল ও নয়নজলির অংশ বাঁশ ও খুঁটি দিয়ে ঘিরে অবৈধভাবে দখল করা হয় বলে জানা যায়।

বিষয়টি নজরে এলে জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান কুষ্টিয়া মডেল থানার পুলিশকে নির্দেশ দেন অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য। নির্দেশের পর বৃহস্পতিবার সকাল ১০টায় পুলিশ ও প্রশাসনের যৌথ উদ্যোগে বাঁশ ও খুঁটি দিয়ে ঘিরে রাখা অংশ উচ্ছেদ করা হয়।

পরবর্তীতে দুপুর ১২টার দিকে কুষ্টিয়া সড়ক বিভাগের একটি বুলডোজার কলেজ গেটের দুই পাশে এবং সামনের অংশে অভিযান চালায়। সেখানে সড়ক বিভাগের জায়গা দখল করে গড়ে তোলা চা, কফি ও ফাস্টফুডের দোকান এবং টিনশেড স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

এর আগে মাইকিং করে ব্যবসায়ীদের তাদের মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এতে অনেক ব্যবসায়ী দ্রুত তাদের মালামাল সরিয়ে নেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিলকদ হোসেনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে কোনো বড় ধরনের বাধার ঘটনা ঘটেনি। তবে ক্ষতিগ্রস্ত কিছু ব্যবসায়ী অভিযোগ করে বলেন, পুলিশ সবসময় সেখানে থাকবে না, তাই তারা আবারও দোকানপাট নির্মাণ করতে পারেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম জানান, অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে চলবে এবং সরকারি জায়গা দখলমুক্ত রাখা হবে।

কুষ্টিয়া প্রতিনিধি : মীর রকিবুল ইসলাম