ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে আশুলিয়ার
শনিবার (৬ জুন) রাত আনুমানিক ১১ টার দিকে জামগড়া এলাকা থেকে হানি ট্র্যাপ অপহরণকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলা ডিবি (উওর) পুলিশ জানায়, নারীর ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় ৫ জুন থানায় লিখিত অভিযোগ করেন এক ভুক্তভোগীর চাচা। ওই অভিযোগের সূত্র ধরে আশুলিয়ার জামগড় এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃতরা হলেন, মোসাঃ পায়েল বেগম (৩৫), স্বামী-রাসেল মিয়া, পিতা-মৃত আঃ রহমান, মাতা-মৃত কহিনুর বেগম, সাং-ডেন্ডাবর, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, মোঃ ফরিদ আলী মিয়া (৪৫), পিতা-মৃত আশরাফ আলী মিয়া, মাতা-রোকেয়া বেগম, সাং-ঠোলনারপাড়, থানা-মুকসুদপুর, জেলা-গোপালগঞ্জ, ও মোঃ আবুল কালাম (৪০), পিতা-মৃত কুদরত আলী, মাতা-মৃত হামিদা খাতুন, সাং-চৈতা, থানা-কলমাকান্দা, জেলা-নেত্রকোনা। এজাহারের ভিত্তিতে আশুলিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ভিকটিমকে ফাঁদে ফেলে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করা হয়। অভিযোগের ভিত্তিতে আশুলিয়া থানার মামলা নং ৩৪, ধারা ৩২৩/৩৮৫/৩৮৬, দণ্ডবিধি ১৮৬০-এ মামলা রুজু হয়েছে।
মোঃফাহিম চৌধুরী
আশুলিয়া প্রতিনিধি
