রবিবার, জুন ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পরাজয় মানেই জীবন শেষ নয়। সায়ন্তিকা

পরাজয় মানেই জীবন শেষ নয়। সায়ন্তিকা

পরাজয় মানেই জীবন শেষ নয়।  সায়ন্তিকা

নিউজ ডেস্ক :

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে প্রায় ১৭ হাজার ভোটে পরাজিত হয়েছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী ও তৃণমূলের প্রাক্তন বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি। নির্বাচনের মাঠে ভরাডুবির পর আড়ালে চলে যান এই অভিনেত্রী। অবশেষে পরাজয় নিয়ে নীরবতা ভাঙলেন এই অভিনেত্রী।  

গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছেন সায়ন্তিকা। যদিও আগের চেয়ে এখন অনেকটা সুস্থ। নির্বাচনে পরাজয়ের অনুভূতি প্রকাশ করে ভারতীয় একটি গণমাধ্যমে সায়ন্তিকা ব্যানার্জি বলেন, “একটা খারাপ লাগা তো থাকেই। মনখারাপ ঠিক নয়। হয়তো আমার থেকে আরো বেশি প্রত্যাশা মানুষের ছিল। আমিই হয়তো সাধারণ মানুষের আশা পূরণ করতে পারিনি। তবে চেষ্টা করিনি, এমন বলব না। আমি চেয়েছিলাম নিজের সবটা দিয়ে কাজ করার; সেটাই অনবরত করেছি।” 

বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। সায়ন্তিকাও এমন কিছু ভাবছেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি সরাসরি এমন কোনো মন্তব্য করতে চাই না। আগামী দিনে কী করব, এখনই তা বলতে পারি না।” 

তবে অভিনয়ে ফের মন দেওয়ার কথা জানিয়ে সায়ন্তিকা ব্যানার্জি বলেন, “আমার যে পেশা অভিনয়, সেটাতে মন দিতে চাই। তার জন্য প্রস্তুতি নিতে চাই। নিজের শারীরিক গঠন ঠিক করতে চাই। এই কয়েক বছর রাজনীতিতে মন দিয়েছিলাম। তাই শরীরচর্চায় অনেকটাই ভাটা পড়েছে। আবার নিজেকে ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত করতে চাই।” 

খানিকটা ব্যাখ্যা করে সায়ন্তিকা ব্যানার্জি বলেন, “জীবন তো থেমে যাবে না। এই পরাজয় মানে জীবন শেষ হয়ে গেল, সেটা তো নয়। আমার যে পেশা, যার সূত্রে আমার পরিচিতি—সেই দিকেই মন দিতে চাই।” 

২০২৪ সালের উপনির্বাচনে তৃণমূলের টিকিট নিয়ে বিধানসভা নির্বাচনে বিজয়ী হন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। এবার বরানগরে সায়ন্তিকার লড়াই কঠিন হয়ে পড়ে। বিজেপি প্রার্থী সজল ঘোষের কাছে ১৬ হাজার ৯৫৬ ভোটে হেরেছেন এই অভিনেত্রী।