রবিবার, জুন ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডিজিটাল চাপে সংগীত শিল্পী শ্রেয়া

ডিজিটাল চাপে সংগীত শিল্পী শ্রেয়া

ডিজিটাল চাপে সংগীত শিল্পী শ্রেয়া

নিউজ ডেস্ক :

বছরের শুরুতেই জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং ঘোষণা দিয়েছিলেন, তিনি আর ছবিতে প্লেব্যাক করবেন না। তার এই সিদ্ধান্তে চমকে উঠেছিলেন অনুরাগীরা। এরপর গায়িকা শ্রেয়া ঘোষাল-ও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি কিছুটা বিরতি নিতে চান, কারণ আগের মতো আর গান করতে ভালো লাগছে না।

এবার ডিজিটাল যুগে সংগীতশিল্পীদের নতুন এক সমস্যার কথা তুলে ধরলেন এই জনপ্রিয় গায়িকা। তার মতে, বর্তমান সময়ে গান তৈরি করার পাশাপাশি শিল্পীদের সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতি, ফলোয়ার সংখ্যা এবং গান শোনার পরিসংখ্যান-সবকিছুই নজরদারিতে রাখতে হচ্ছে, যা এক ধরনের বাড়তি চাপ তৈরি করছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রেয়া বলেন, এখনকার দিনে শিল্পীদের শুধু সৃষ্টিশীল কাজেই মনোযোগ দিলে চলে না, বরং অ্যালগরিদম ও ডিজিটাল পারফরম্যান্সের দিকেও নজর রাখতে হয়। এতে অনেক সময় মূল শিল্পীসত্তা বাধাগ্রস্ত হয় এবং পুরো মনোযোগ দিয়ে গান করা কঠিন হয়ে পড়ে।

তিনি আরও জানান, নব্বইয়ের দশকে তিনি যখন তার সংগীতজীবন শুরু করেন, তখন পরিস্থিতি ছিল সম্পূর্ণ আলাদা। সে সময় ডিজিটাল চাপ বা পরিসংখ্যানভিত্তিক মূল্যায়নের বিষয় ছিল না। মানুষ শুধুমাত্র গানের প্রতি ভালোবাসা থেকেই শিল্পীদের গ্রহণ করতেন। সেই ভালোবাসাই তাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে বলে মনে করেন তিনি।

বর্তমান প্রজন্মের শিল্পীদের প্রশংসাও করেছেন শ্রেয়া ঘোষাল। তার মতে, তরুণ গায়ক-গায়িকারা একদিকে ভালো গান তৈরি করছেন, অন্যদিকে শ্রোতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগও বজায় রাখছেন, যা একসঙ্গে চালিয়ে যাওয়া সহজ কাজ নয়।