শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

থাইল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেল বাংলাদেশ

থাইল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেল বাংলাদেশ

থাইল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেল বাংলাদেশ

সাগরিকার গোলে থাইল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ-২০ নারী ফুটবল দল। স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে ৩১ মিনিটে বাংলাদেশের ফরোয়ার্ড মোসাম্মাৎ সাগরিকা গোল করেন। 

বাংলাদেশ সিনিয়র দল এশিয়া কাপের আগে থাইল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল। দুই ম্যাচেই ঋতুপর্ণারা হেরেছিলেন। সেখানে সাগরিকারা আজ দারুণ শুরু করেছে।  

খেলার শুরুতে থাইল্যান্ডের ফুটবলাররা গতিতে বাংলাদেশের ডিফেন্স ভেদ করেছে। গোলরক্ষক মিলি দুই বার পোস্ট ছেড়ে বেরিয়ে আসলেও বড় কোনো বিপদ হয়নি। আবার হাই লাইন ডিফেন্স করায় বাংলাদেশ থাইল্যান্ডকে অফ সাইড ফাদেও ফেলেছে একাধিকবার। 

ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় মুহুর্ত ৩১ মিনিটে। বাংলাদেশের অর্ধ থেকে মহতী সাগরিকার উদ্দেশ্যে থ্রু পাস দেন। থাইল্যান্ডের তিন ডিফেন্ডারের মাঝ থেকে বল নিয়ে দ্রুতগতিতে ছুটতে থাকেন সাগরিকা। প্রায় ৪৫ গজ দূর থেকে বল টেনে নিয়ে বক্সে যান। 

থাইল্যান্ডের গোলরক্ষক এগিয়ে আসলেও সাগরিকা ঠান্ডা মাথায় বল জালে পাঠান। বাংলাদেশের ডাগ আউট ও স্টেডিয়ামে থাকা প্রবাসী বাংলাদেশিরা আনন্দে মাতেন। 

বাংলাদেশ গোলের সুযোগ তৈরি করার চেষ্টা করে ম্যাচের শুরু থেকেই। মিডফিল্ডার স্বপ্না রানী দূর পাল্লার শট নিয়েছেন কয়েকবার।