শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন সিনেমায় শরিফুল রাজ

নতুন সিনেমায় শরিফুল রাজ

নতুন সিনেমায় শরিফুল রাজ

 

নির্মাতাদের ভরসার নাম হয়ে উঠেছেন শরিফুল রাজ। ‘আইসক্রিম’ দিয়ে শুরু হওয়া ক্যারিয়ারকে তিনি ক্রমশ উঁচুতে নিয়ে যাচ্ছেন। এ বছরই বাজিমাত করেছিলেন তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ দিয়ে। হাতে রয়েছে একগুচ্ছ সিনেমা।

এর মধ্যেই নতুন সিনেমায় যুক্ত হলেন রাজ। নির্মাণে সৈয়দ শাকিল। যিনি ‘ছায়াবাজি’ ও ‘ইউএনও স্যার’ নামে দুটি ওয়েব ফিল্ম বানিয়েছেন। এবার প্রথমবার বানাবেন পূর্ণদৈর্ঘ সিনেমা। তবে সিনেমার নাম এখনো চূড়ান্ত করেননি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে রাজের সঙ্গে চুক্তিস্বাক্ষর সম্পন্ন করেছেন নির্মাতা। সে ছবি দিয়ে সিনেমার ঘোষণাও দিলেন। সিনেমা ও অন্য শিল্পীদের নাম আপাতত গোপন রাখছেন। আগামী সপ্তাহে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে সেসব জানানো হবে বলে জানান নির্মাতা।

সৈয়দ শাকিল জানান, এমন একটি গল্প তিনি বড় পর্দায় তুলে ধরবেন, যেটা মানুষ পরিবার নিয়ে উপভোগ করতে পারবে। শাকিল বলেন, ‘একসময় আমাদের দেশে পরিবারের সবাই একসঙ্গে সিনেমা দেখত। যাকে বলা হতো সামাজিক সিনেমা। আমি সে ধরনের ইমোশনাল একটি সামাজিক গল্পের সিনেমা বানাতে চাই, যা দর্শকদের আবেগপ্রবণ করে তুলবে।’

 

 

 


বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা