শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি

জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি

জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি


প্রতি বছরের মতো এবারও নিজের জন্মদিনটি জমকালো আয়োজনে উদ্‌যাপন করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। গত ২৪ অক্টোবর নিজের জন্মদিনে ব্যতিক্রমী এই আয়োজনের পর আজ বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি নাচের ভিডিও প্রকাশ করেন তিনি। ‘একটু নাচ তো থাকতেই হয়!’—এমন ক্যাপশনে পোস্ট করা ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গেই নেটদুনিয়ায় হু হু করে ছড়িয়ে পড়ে এবং মাত্র এক ঘণ্টায় এর ভিউ ছাড়িয়ে যায় চার লাখ।

প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, জন্মদিনের পার্টিতে মৃদু ও ঠান্ডা মেজাজের সংগীতের তালে তালে এক ব্যক্তির সঙ্গে নাচের ছন্দে মেতে উঠেছেন পরীমনি। ভিডিওর শেষ অংশে দেখা যায়, পরীকে ঘিরে আরও কয়েকজন অতিথির সঙ্গে আনন্দ করছেন। তার এই নাচের ভিডিওতে শত শত নেটিজেন নানা মন্তব্য ও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন। এর আগে অতীতেও জন্মদিনে পরীমনির ভিন্নধর্মী নাচের কথা স্মরণ করে অনেকে মজার মন্তব্য করেছেন।

এদিকে ভিডিওতে পরীমনির সঙ্গে নাচের মুদ্রায় অংশ নেওয়া ওই ব্যক্তিকে ঘিরে ভক্তদের মনে কৌতূহলের সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, তার নাম গোলাম হোসেন কিবরিয়া। পেশায় তিনি একজন ড্যান্স কোরিওগ্রাফার ও ফ্যাশন হাউজের উদ্যোক্তা। পরীমনির সঙ্গে তার দীর্ঘদিনের সুসম্পর্ক ও দারুণ সখ্য রয়েছে।

 

 


বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা