শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৬১তম জন্মদিনে নিভৃতে থাকার সিদ্ধান্ত শাহরুখ খানের

৬১তম জন্মদিনে নিভৃতে থাকার সিদ্ধান্ত শাহরুখ খানের

৬১তম জন্মদিনে নিভৃতে থাকার সিদ্ধান্ত শাহরুখ খানের


বলিউডের বাদশা শাহরুখ খানের জন্মদিন মানেই অনুরাগীদের কাছে এক বড় উৎসব। প্রতি বছর ২ নভেম্বর প্রিয় তারকার এক ঝলক দেখতে মুম্বাইয়ের বান্দ্রায় তার বাড়ি ‘মান্নাত’-এর সামনে ভিড় জমান হাজার হাজার ভক্ত। তবে এ বছর সেই চেনা চিত্রে বদল আসছে। ৬১তম জন্মদিনে অনুরাগীদের সঙ্গে বার্ষিক সাক্ষাৎ ও আলাপচারিতার অনুষ্ঠানের আয়োজন করছেন না এই অভিনেতা।

এর পেছনের মূল কারণ তার আগামী সিনেমা ‘কিং’-এর কাজ। শুটিংয়ের ব্যস্ততার কারণে এ বছর জন্মদিনে অনুরাগীদের সঙ্গে দেখা করার জন্য প্রয়োজনীয় সময় বের করতে পারছেন না শাহরুখ। তবে ভক্তদের জন্য বিকল্প কোনো বড় আয়োজন করা যায় কি না, তা নিয়ে ভাবনাচিন্তার ইঙ্গিত মিলেছে।

শাহরুখের জন্মদিন ঘিরে অনুরাগীদের উন্মাদনা নতুন কিছু নয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই, বিদেশ থেকেও বহু ভক্ত এই বিশেষ দিনে মুম্বাইয়ে হাজির হন। প্রিয় অভিনেতাকে একবার চোখের দেখা দেখতে মান্নাতের সামনে অপেক্ষা করেন তারা। সেই আবেগের কথা মাথায় রেখেই প্রতি বছর জন্মদিনে অনুরাগীদের সঙ্গে দেখা করার বিশেষ আয়োজন করা হয়।

কিন্তু এ বার পরিস্থিতি কিছুটা আলাদা। শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে ফ্যান ক্লাবগুলোকে জানানো হয়েছে, সিনেমার কাজের চূড়ান্ত পর্যায়ে থাকায় আগামী ২ নভেম্বর নির্ধারিত অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হচ্ছে না। এমনকি আরও বেশি সংখ্যক অনুরাগীকে জায়গা দিতে বড় কোনো ভেন্যুতে অনুষ্ঠান করার পরিকল্পনাও করা হয়েছিল।

অনুরাগীদের হতাশার কথা মাথায় রেখে শাহরুখের টিমের পক্ষ থেকে দুঃখপ্রকাশও করা হয়েছে। একই সঙ্গে আশার কথাও শুনিয়েছে অভিনেতার টিম। সিনেমার মুক্তির আগে আরও বড় পরিসরে অনুরাগীদের সঙ্গে দেখা করার কোনো সুযোগ তৈরি করা যায় কি না, তা নিয়ে ভবিষ্যতে ভাবনাচিন্তা করা হতে পারে। যদিও বিকল্প কোনো অনুষ্ঠানের দিনক্ষণ এখনো নিশ্চিত করা হয়নি।

 

 

 


বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা