সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়ায় জামায়াতের নির্বাচনী দায়িত্বশীলদের নিয়ে ঈদপূনর্মিলনী অনুষ্ঠিত

বগুড়ায় জামায়াতের নির্বাচনী দায়িত্বশীলদের নিয়ে ঈদপূনর্মিলনী অনুষ্ঠিত

বগুড়ায় জামায়াতের নির্বাচনী দায়িত্বশীলদের নিয়ে ঈদপূনর্মিলনী অনুষ্ঠিত

বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচন উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে ঈদপূনর্মিলনী সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার (২২ ই মার্চ) দুপুরে বগুড়া শহর জামায়াত কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল। শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন-এর কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বাংলাদেশ কারিগরি শিক্ষক পরিষদ-এর কেন্দ্রীয় সভাপতি সৈয়দ আব্দুল আজিজ, বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল হাকিম সরকার, সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান এবং উপনির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ আবু তাহের।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, আসন্ন উপনির্বাচনে জামায়াতে ইসলামীর হারানোর কিছু নেই। পূর্ববর্তী নির্বাচনের ফলাফল নিয়ে জনগণের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নতুন করে ভোটের ফলাফল নিয়ে কোনো ধরনের অনিয়মের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, জনগণের রায় যেন কোনোভাবে ব্যাহত না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে আসন্ন উপনির্বাচনে দলীয় প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য বগুড়া সদরের ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

 

 

শাকিল রানা 
বগুড়া প্রতিনিধি :