সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে এইচএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য হয়ে কলেজছাত্রের মৃত্যু

পরীক্ষার ফল প্রকাশের পর হতাশায় ছিলেন সিয়াম (২০), বাসা থেকে মরদেহ উদ্ধার


শ্রীপুরে এইচএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য হয়ে কলেজছাত্রের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে এইচএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার পর সিয়াম (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলার বহেরার চালা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।


সিয়াম যশোর জেলার মো. আল আমিনের ছেলে। তিনি পিয়ার আলী কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরীক্ষার ফল প্রকাশের পর দুই বিষয়ে অকৃতকার্য হওয়ায় তিনি হতাশায় ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিয়ামের বাবা-মা দুজনই চাকরি করেন। ঘটনার সময় তাঁরা নিজ নিজ কর্মস্থলে ছিলেন। পরে বাসায় ফিরে সিয়ামের ছোট বোনের মাধ্যমে বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে জানান।


শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শ্রীপুর (গাজীপুর)