মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ট্রেনে আগাম টিকিটে ভোগান্তিহীন ঈদযাত্রা শুরু

ট্রেনে আগাম টিকিটে ভোগান্তিহীন ঈদযাত্রা শুরু

ট্রেনে আগাম টিকিটে ভোগান্তিহীন ঈদযাত্রা শুরু

ঈদুল ফিতর উপলক্ষে আগাম টিকিট কেটে রাখা যাত্রীদের ঈদযাত্রা শুরু হয়েছে আজ। তবে শুক্রবার (১৩ মার্চ) প্রথম দিনে ঘরমুখী মানুষের তেমন ভিড় নেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। ফলে ভোগান্তি ছাড়াই ঘরে ফিরতে পারছে মানুষ। এদিন ভোর ৬টায় রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায় আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস। সোয়া ৬টায় কক্সবাজার অভিমুখী পর্যটক এক্সপ্রেস এবং ভোর সাড়ে ৬টায় সিলেট অভিমুখী পারাবত এক্সপ্রেস ছেড়ে যায়।

সূচি অনুযায়ী অন্যান্য ট্রেনগুলোও যথাসময়ে ছেড়ে যাচ্ছে কমলাপুর থেকে। স্টেশন কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় নেই। টিকিট ছাড়া প্লাটফর্মে কেউ ঢুকতে না পারায় নেই বাড়তি যাত্রীচাপ।

নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে যাওয়ায় খুশি যাত্রীরা। তারা জানান, অন্যান্যবারের তুলনায় এবার ঈদ যাত্রার শুরুটা সুন্দর হয়েছে।

যাত্রীদের নিরাপত্তায় তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীও। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। টিকিটবিহীন যাত্রী এড়াতে প্ল্যাটফর্মের বাইরে বাঁশের বেষ্টনী দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ে গত ৩ মার্চ থেকে যাত্রীদের মধ্যে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছিল। রেল কর্তৃপক্ষ জানিয়েছে— ঈদযাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে আজ থেকে। চলবে আগামী ১৯ মার্চ পর্যন্ত।