সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাতিয়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: এমপি হান্নান মাসউদ

হাতিয়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: এমপি হান্নান মাসউদ

হাতিয়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: এমপি হান্নান মাসউদ

ঈদ উপলক্ষে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ৯৪ হাজার ৬৯২টি পরিবারকে ভিজিএফ কার্ড দেয়া হচ্ছে। প্রতিটি কার্ডের বিপরীতে সুবিধাভোগী পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হবে। বুধবার (১১ মার্চ) রাতে নিজের ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।

তিনি জানান, ঈদ উপহার হিসেবে হাতিয়ার দরিদ্র, দুস্থ ও অতিদরিদ্র পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে এ বছর মোট ৯৪ হাজার ৬৯২টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেয়া হয়েছে। এর বিপরীতে মোট ৯ লাখ ৪৬ হাজার ৯২০ কেজি চাল বিতরণ করা হবে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল দেয়া হবে।

সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ সতর্ক করে বলেন, কার্ড বা চাল বিতরণের ক্ষেত্রে যদি কোনও ধরনের স্বজনপ্রীতি, বৈষম্য, ঘুষ গ্রহণ কিংবা অনিয়মের অভিযোগ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। প্রতিটি কার্ডের সঠিক হিসাব নেয়া হবে এবং রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও জানান, কার্ড বা চাল বিতরণে কোনও অনিয়ম চোখে পড়লে বিস্তারিত তথ্যসহ তার হোয়াটসঅ্যাপ নম্বরে অভিযোগ জানানো যাবে। অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিজিএফ কর্মসূচির আওতায় সুবিধাভোগী নির্বাচনে সরকার নির্ধারিত ‘মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা ২০১২-২০১৩’ কঠোরভাবে অনুসরণ করতে হবে। নির্দেশনায় বলা হয়েছে, যেসব পরিবারের ভিটাবাড়ি ছাড়া কোনও আবাদি জমি নেই, যারা দিনমজুর বা ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল এবং যেসব পরিবারে কোনও উপার্জনক্ষম পুরুষ সদস্য নেই- তাদের অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্ত করতে হবে।

এছাড়া সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকেও এ সহায়তা কর্মসূচিতে বিশেষ প্রাধান্য দেয়া হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাল বিতরণ কার্যক্রম শুরু করেছে।

বিষয়টি নিশ্চিত করে হান্নান মাসউদ বলেন, ঈদ উপলক্ষে হাতিয়ার গরীব, দুস্থ ও অতিদরিদ্র পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে ৯৪ হাজার ৬৯২টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল দেয়া হবে। তিনি আরও বলেন, কার্ড বা চাল বিতরণে কোনও ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি বা ঘুষের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা
(ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের এই বিশেষ বরাদ্দ প্রকৃত দুস্থদের হাতে পৌঁছে দেয়া হবে। বরাদ্দকৃত চাল স্থানীয় সরকারি খাদ্য গুদাম থেকে উত্তোলন করে যথাযথভাবে বিতরণ নিশ্চিত করতে হবে। কোনও অবস্থাতেই যাতে তালিকায় অনিয়ম না হয় সেজন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।