সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সদরপুরে ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির আনন্দ র‍্যালি

নবনির্বাচিত আহ্বায়ক কমিটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজন


সদরপুরে ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির আনন্দ র‍্যালি

ফরিদপুরের সদরপুরে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ র‍্যালি করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এ র‍্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিশেষ করে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত সদস্য সচিব তুষার মাহমুদের নেতৃত্বে বড় মিছিল নিয়ে নেতাকর্মীদের অংশগ্রহণ কর্মসূচিতে বাড়তি প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের বাসভবনের সামনে থেকে তুষার মাহমুদের নেতৃত্বে মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে পৌঁছায়। এ সময় উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে সেখানে সমবেত হন। পরে সব মিছিল একত্র হয়ে নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে একটি সম্মিলিত আনন্দ র‍্যালি বের করে।

র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে পুরো এলাকা মুখরিত করে তোলেন। তাঁদের অংশগ্রহণে কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বেপারিবাড়ির মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য দেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা, যুবদল নেতা মুন্সি ইশরাত হোসেন ও আজিজুল ইসলাম নান্নু, উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ক নজরুল কবির নিরব, সদস্য সচিব তুষার মাহমুদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন ও স্বাগত জানান। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিতে ভূমিকা রাখবেন।

বক্তারা আরও বলেন, সংগঠনকে শক্তিশালী করতে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখা জরুরি। নতুন কমিটির নেতাদের দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান তাঁরা।

তানভীর তুহিন 
সদরপুর, ফরিদপুর