শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিদ্রোহী প্রার্থী টিপুর কাছে ভোট ও দোয়া চাইলেন বিএনপির প্রার্থী পুতুল

বিদ্রোহী প্রার্থী টিপুর কাছে ভোট ও দোয়া চাইলেন বিএনপির প্রার্থী পুতুল

বিদ্রোহী প্রার্থী টিপুর কাছে ভোট ও দোয়া চাইলেন বিএনপির প্রার্থী পুতুল

নাটোরের লালপুরে বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে দলের মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাইফুল ইসলাম টিপুর সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর কাছে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানাসহ স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মী।

গত ২৩ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু নাটোর-১ আসন থেকে বিএনপির বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেন। অন্যদিকে, বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুলের বড় ভাই নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজনের পক্ষ থেকেও বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার সমর্থকেরা।