শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বর্ণাঢ্য আয়োজনে পিরোজপুরে দৈনিক ‘আজকের উদয়ন বার্তা’র উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে পিরোজপুরে দৈনিক ‘আজকের উদয়ন বার্তা’র উদ্বোধন

পিরোজপুর জেলা প্রতিনিধি

সংবাদপত্র কেবল খবর প্রকাশের মাধ্যম নয়, বরং সমাজের বাস্তবতা তুলে ধরা এবং মানুষের কথা বলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সেই প্রত্যয় নিয়ে ‘সত্য প্রকাশে একধাপ এগিয়ে’ এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে যাত্রা শুরু করেছে স্থানীয় দৈনিক পত্রিকা ‘আজকের উদয়ন বার্তা’। ‎শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ও কেক কেটে পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 
নতুন এই পত্রিকার যাত্রাকে ঘিরে আয়োজিত অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রব্বানী। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়,সদর  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইফতেখারুল ইসলাম শামীম, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত,পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামিম, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন, মনিরুজ্জামান নাসিম আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন,সরকারী কৌসুলী সৈয়দ সাব্বির আহমেদ প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে তেজদাসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জান্নাত আরা সুমনার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক আহসানুল কবীর। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রত্যয় নিয়ে ‘আজকের উদয়ন বার্তা’র এই যাত্রা পিরোজপুরের সংবাদজগতে নতুন মাত্রা যোগ করবে এমন প্রত্যাশা সবার।