বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

​নলডাঙ্গায় ক্যানেলের পানিতে ডুবে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

​নলডাঙ্গায় ক্যানেলের পানিতে ডুবে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

সিরাজুল ইসলাম 
​নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া গ্রামে সরকারি ক্যানেলের পানিতে ডুবে মো. আরিয়ান (০৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার (০৮ নভেম্বর ২০২৬) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।
​নিহত শিশু মো. আরিয়ান নওগাঁ সদর থানার গাংজোয়াল গ্রামের মো. সজল ইসলাম ও মোছা. আরিফা বেগম দম্পতির ছেলে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু আরিয়ান গত ১ নভেম্বর তার মায়ের সাথে নলডাঙ্গা উপজেলার ৪নং পিপরুল ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে তার খালু মোড় বাবু মিয়ার বাড়িতে বেড়াতে আসে। ৮নভেম্বর  রবিবার সকালে বাড়ির পেছনে খেলাধুলা করার একপর্যায়ে পরিবারের অগোচরে সে অসাবধানতাবশত পাশের সরকারি ক্যানেলের পানিতে পড়ে যায়।
​পরে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় এক ব্যক্তি ক্যানেলের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় শিশুটির মরদেহ পানিতে ভেসে থাকতে দেখেন। তার চিৎকারে পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আরিয়ানকে মৃত বলে ঘোষণা করেন।
​এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয় তদন্তে বিষয়টি দুর্ঘটনাজনিত হওয়ায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।