ফরিদপুরের মধুখালী-কানাইপুর সড়কে অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মাগুরা ইউনিটের তিন তরুণ স্বেচ্ছাসেবকের মর্মান্তিক মৃত্যুতে শোক ও তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে মাগুরা জেলা অডিটোরিয়ামে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মাগুরা ইউনিটের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত ২৩ অক্টোবরের দুর্ঘটনায় নিহত তিন স্বেচ্ছাসেবক হলেন নূর মোহাম্মদ আরিফ, মোঃ রাব্বী মোল্যা ও তামান্না তাবাসুম ঐশী। এ ছাড়া আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রের সদস্য মোঃ সাদ্দাম মোল্যার স্মরণেও দোয়া করা হয়।
মোঃ সাজ্জাদ হোসেন,
মাগুরা
