বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় মাদক সেবনে ২ জনের কারাদণ্ড

মাগুরায় মাদক সেবনে ২ জনের কারাদণ্ড

মাগুরায় মাদক সেবনে ২ জনের কারাদণ্ড

মাগুরায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবা সেবনের দায়ে দুই ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) মাগুরা সদর উপজেলার গৃহগ্রাম আলোকদিয়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মাগুরার উদ্যোগে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গাঁজা সেবনের অভিযোগে মোঃ হাজিকুল খান (৩৫) এবং ইয়াবা ট্যাবলেট সেবনের অভিযোগে মোঃ আরব আলী (৩২)-কে গ্রেপ্তার করা হয়। তারা উভয়েই গৃহগ্রাম আলোকদিয়া এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ বেলাল হোসেন আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি মোবাইল কোর্ট মামলার প্রসিকিউশন দাখিল করেন।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাজিকুল খান ও আরব আলীকে পৃথকভাবে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

 

 

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি