শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বোরাক-মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে রিকশাচালকদের বিক্ষোভ

বোরাক-মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে রিকশাচালকদের বিক্ষোভ

বোরাক-মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে রিকশাচালকদের বিক্ষোভ

গলাচিপা পৌরসভার খেয়াঘাট এলাকায় স্ট্যান্ডের বোরাক ও মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন রিক্সা চালকরা। বুধবার গলাচিপা থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ ঘটনায় পৌর এলাকার সকল রিক্সা চালকদের পক্ষে মো. রুবেল খা গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দাখিল করেছেন।

জানা গেছে, খেয়াঘাট এলাকায় যাত্রী পরিবহণ নিয়ে রিক্সা চালক ও বোরাক-মোটর সাইকেল চালকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মারামারির ঘটনাও ঘটেছে। ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ সূত্রে জানা যায়, রিক্সা চালকরা দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে ট্যাক্সের টাকা দিয়ে যাত্রী পরিবহণ করলেও বোরাক ও মোটরসাইকেল চালকদের কারণে তারা নানা বাধার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে যাত্রী রিক্সায় তোলা নিয়ে বাধা প্রদান, জোরপূর্বক স্ট্যান্ডের জায়গা দখল এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী রিক্সা চালকদের দাবি, তাদের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম রিক্সা চালানো। কিন্তু নির্ধারিত স্থান না থাকায় তারা সঠিকভাবে দাঁড়াতে পারছেন না। এতে আয় কমে যাওয়াসহ পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক জানিয়েছেন, অভিযোগ আমলে নিয়ে পৌর নির্বাহী কর্মকর্তাকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।#


মোঃ রাকিবুল হাসান 
গলাচিপা,পটুয়াখালী