মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হোবার্ট পুরুষ দল প্রথম বিগ ব্যাশ জেতার এক বছরের মধ্যেই আক্ষেপ ঘুচলো মেয়েদের

হোবার্ট পুরুষ দল প্রথম বিগ ব্যাশ জেতার এক বছরের মধ্যেই আক্ষেপ ঘুচলো মেয়েদের

হোবার্ট পুরুষ দল প্রথম বিগ ব্যাশ জেতার এক বছরের মধ্যেই আক্ষেপ ঘুচলো মেয়েদের


ওপেনার লিজেলে লির ব্যাটে মেয়েদের বিগ ব্যাশের শিরোপা জিতলো হোবার্ট হারিকেন্স। শনিবার ফাইনালে পার্থ স্কোরচার্চকে ৮ উইকেটে হারিয়েছে তারা। পার্থকে ৫ উইকেটে ১৩৭ রানে আটকে দিয়ে ৩০ বল হাতে রেখে জিতেছে হোবার্ট। লো স্কোরিং এই ম্যাচেও ৪৪ বলে ৭৭ রান করেন লি।হোবার্ট মেয়ে দলের এটা প্রথম বিগ ব্যাশের শিরোপা। এই বছরের জানুয়ারিতে প্রথম বিগ ব্যাশ জিতেছে হোবার্ট পুরুষ দলও। অন্য কথায়, বিগ ব্যাশের এ বছরটা হোবার্ট হারিকেন্সের। মজার ব্যাপার হলো, সেখানেও বড় অবদান রেখেছিলেন একজন ওপেনার। মিচেল ওয়েন সিডনি থান্ডারের বিপক্ষে ৪২ বলে খেলেছিলেন ১০৮ রানের ইনিংস।


বেলেরিভ ওভালে লি শেষ পর্যন্ত অপরাজিতই ছিলেন। তাকে ১৬ রান করে ওয়াইট হজ, ৩৫ রান করে নাট শিভার ব্রান্ট ও ৬ রান করেন নিকোলা ক্যারে সঙ্গ দেন। লিলি মিলস ও অ্যামি এডগার একটি করে উইকেট ভাগাভাগি করেন।