চলতি বছরের ২৭ অক্টোবর বরিশাল বনাম খুলনার মধ্যকার জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বরিশাল বিভাগীয় দলের ফিজিওথেরাপিস্ট হাসান আহমেদ। আর্থিক সহায়তার মাধ্যমে তার পরিবারের পাশে দাঁড়ালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।শনিবার (১৩ ডিসেম্বর) কামাল হাসানের স্ত্রী এবং সন্তানদের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন বিসিবি ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান মোকসেদুল।
এছাড়াও আগামী ৪৮ মাস মাসিক ৫০ হাজার টাকা করে তাদের দেওয়া হবে বলেও জানিয়েছে বিসিবি। এসময় সেখানে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এবং সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন।
