মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি


লিওনেল মেসির আগমন উপলক্ষ্যে গোটা ভারতে সাজ সাজ রব। শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে কলকাতায় পৌঁছান এই আর্জেন্টাইন মহাতারকা। তবে বিপত্তি বাঁধে সল্ট লেকের অনুষ্ঠানে। সেখানে মেসির অনুষ্ঠান নিয়ে তৈরি হয় নানা বিশৃঙ্খলা। যার জন্য মেসির কাছে ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণাও দিয়েছেন তিনি।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মেসির অনুষ্ঠানে যোগ দিতে সল্ট লেকের পথে রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু বিশৃঙ্খলার কারণে অনুষ্ঠান পণ্ড হওয়ায় মাঝপথ থেকেই ফিরে গেছেন মমতা। 

 
তিন দিনের সফরে শনিবার ভারতে পা রাখেন লিওনেল মেসি। আজ সকালে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে যান তিনি। তার সঙ্গে ছিলেন তার দুই ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল।