মোঃ মুকুল হক জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ।
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সোনামসজিদ সীমান্তে অভিযান চালিয়ে ০১ জন আসামীসহ ৩৪০ পিস ইয়াবা, ০১টি মোটরসাইকেল এবং ০১টি মোবাইল ফোন আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৬ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক দুপুর ০১:২০ টায় মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপির ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ২ নং শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘি গ্রামস্থ নিউ দেশ স্কেল এর সামনে পাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনাকালীন টহল দল ০১ জন আসামী মোঃ নজরুল ইসলাম (৪৬), পিতা-মোবারক হোসেন, গ্রাম-বালিয়াদিঘি, ডাকঘর-সোনামসজিদ, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ৩৪০ পিস ইয়াবা, ০১টি (Apache RTR-160 cc) মোটরসাইকেল এবং ০১টি মোবাইল ফোন আটক করে। এ ব্যাপারে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, *বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।