বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খালেদা জিয়ার জন্মদিনে ছাত্রদলের দোয়া

খালেদা জিয়ার জন্মদিনে ছাত্রদলের দোয়া

খালেদা জিয়ার জন্মদিনে ছাত্রদলের দোয়া

মো : আবু রায়হান (সাতক্ষীরা তালা প্রতিনিধি) 
‘গণতন্ত্রের মা’ ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) সাতক্ষীরা সদরের কুখারলি রিয়াজুর জান্নাত হাফিজিয়া মাদ্রাসায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি এস কে এম আবু রায়হান, সাধারণ সম্পাদক জে এম দুদায়েভ মাসুদ খান (অর্ঘ্য), সহ-সভাপতি সেহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারহান মাসুক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিন, শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক বাবু ও আল আমিন হোসেন, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর হোসেন অভি ও জাহিদুল বাসার উপস্থিত ছিলেন।

এছাড়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সাধারণ সম্পাদক মোল্লা মোহাম্মদ শাহজুদ্দিন, সিটি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আজমাউল হোসেন, সভাপতি এস এম হেদায়েত কবির হৃদয়, সাধারণ সম্পাদক নাইমুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি জুলকার নাইন, শহীদ স্মৃতি কলেজ ছাত্রদলের সভাপতি জহরুল ইসলাম রিন্টুসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় আলিপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হোসেন, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল নেতা সাকিব ও হৃদয়, আগরদাড়ি ইউনিয়ন ছাত্রদল নেতা সোহাগ, শিবপুর ইউনিয়ন ছাত্রদল নেতা আতিকুর এবং শহর ছাত্রদল নেতা ফাহাদ, নাহিদ ও তাজিভসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কুরআনের হাফেজ ও এতিম শিশুদের সঙ্গে নিয়ে কুরআন খতম ও দরুদ পাঠ করা হয়। পরে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিলটি পরিচালনা করেন হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ।