মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মানিকগঞ্জ অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির নৌ-ভ্রমণ

মানিকগঞ্জ অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির নৌ-ভ্রমণ

মানিকগঞ্জ অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির নৌ-ভ্রমণ

পদ্মার ঢেউ, নীল আকাশ আর নির্মল বাতাসের সঙ্গে প্রাণখোলা আড্ডা ও আনন্দ-উচ্ছ্বাসে দিনভর মুখর ছিলেন মানিকগঞ্জের সংবাদকর্মীরা। কর্মব্যস্ততার একঘেয়েমি কাটিয়ে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে অনুষ্ঠিত হয়েছে মানিকগঞ্জ জেলা অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির বার্ষিক নৌ-ভ্রমণ-২০২৬।

১০ আগস্ট সকালে আরিচা ঘাট থেকে ট্রলারযোগে শুরু হয় দিনব্যাপী এ আনন্দযাত্রা। পদ্মার বুক পেরিয়ে নৌ-বহর দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় যায়। পথে বাঘুটিয়া বাজার ও শুকুরিয়া মাদ্রাসা পরিদর্শন করেন অংশগ্রহণকারীরা।

পরে পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলের একটি দ্বীপে নৌ-বহর থামানো হয়। সেখানে সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। খেলাধুলার পাশাপাশি চলে হাসি-আড্ডা ও আনন্দ। পরে মধ্যাহ্নভোজ শেষে আবারও শুরু হয় নৌযাত্রা।

দুপুরের পর পদ্মার বুক চিরে নৌ-বহর শিবালয় উপজেলার জাফরগঞ্জ হয়ে পৌঁছে ঐতিহাসিক তেওতা জমিদার বাড়িতে। সেখানে ঘুরে দেখার পাশাপাশি আয়োজন করা হয় র‍্যাফেল ড্র। প্রীতি ফুটবলসহ বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সুরুজ খাঁন, সাবেক সহ-সভাপতি মাহবুব আলম জুয়েল ও বর্তমান সহ-সভাপতি আবুল বাশার আব্বাসী।

নৌ-ভ্রমণে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক মো. শাহিন তারেক, নৌ-ভ্রমণ কমিটির আহ্বায়ক ও সংগঠনের সহ-সভাপতি মো. শাহ আলম এবং সদস্য সচিব মোঃ আল-আমিন রোহেল।

এ ছাড়া দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক মাসউদুর রহমান, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মো. নজরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আকমল হোসেন, কালবেলার জেলা প্রতিনিধি সেলিম মিয়া, সাংবাদিক জয়ী আকাশ, মানিকগঞ্জ উন্নয়নের পথে-এর অ্যাডমিন আকাশ চৌধুরী, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি ইঞ্জিনিয়ার লুৎফর।দৈনিক জনতার দেশকণ্ঠ পএিকার জেলা প্রতিনিধি মো: ফরিদ হোসেন, এন্টার টিভি জেলা প্রতিনিধি মুহাম্মদ সুজন মোল্লা সহ জেলার সাত উপজেলার প্রায় ৫০ জন সংবাদকর্মী অংশ নেন।

দিনভর পদ্মার বুকে ভ্রমণ, খেলাধুলা, আড্ডা, হাসি-আনন্দ ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনের মধ্য দিয়ে জমে ওঠে পুরো আয়োজন। সন্ধ্যায় আরিচা ঘাটে নৌ-বহর ফিরে এলে শেষ হয় আনন্দময় এ নৌ-ভ্রমণ।

আয়োজকরা জানান, কর্মক্ষেত্রের ব্যস্ততার বাইরে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতেই প্রতিবছরের মতো এবারও এ নৌ-ভ্রমণের আয়োজন করা হয়েছে।

মুহাম্মদ সুজন মোল্লা 
মানিকগঞ্জ প্রতিনিধি