শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শাজাহানপুরে মাদলা ইউনিয়ন যুবদলের ৬ নম্বর ওয়ার্ড কর্মী সম্মেলন, আংশিক কমিটি ঘোষণা

শাজাহানপুরে মাদলা ইউনিয়ন যুবদলের ৬ নম্বর ওয়ার্ড কর্মী সম্মেলন, আংশিক কমিটি ঘোষণা

শাজাহানপুরে মাদলা ইউনিয়ন যুবদলের ৬ নম্বর ওয়ার্ড কর্মী সম্মেলন, আংশিক কমিটি ঘোষণা

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে ৬ নম্বর ওয়ার্ডের কর্মী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে ওয়ার্ড যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা যুবদলের সভাপতি মো. বেলাল হোসেন বাবু। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. রহমত আলী, যুগ্ম আহ্বায়ক সোহেল হোসেন ও আব্দুর রউফ এবং ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহমান মণ্ডল। এছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদলা ইউনিয়ন যুবদলের সভাপতি আলমগীর হোসেন। সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা। শুভেচ্ছা বক্তব্য দেন ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান।

বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্য, সাংগঠনিক শৃঙ্খলা এবং জনসম্পৃক্ততা বাড়ানোর কোনো বিকল্প নেই। আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সম্মেলনের শেষ পর্বে মাদলা ইউনিয়ন যুবদলের ৬ নম্বর ওয়ার্ডের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে হাসান ইমাম শিপলু সভাপতি, আবু তাহের সিনিয়র সহ-সভাপতি, সোহাগ হোসেন সহ-সভাপতি, শওকত হাসান সাধারণ সম্পাদক, সোহেল রানা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বরকত আলী যুগ্ম সাধারণ সম্পাদক, শাহিন আলম সাংগঠনিক সম্পাদক এবং সাজু মিয়া (বিদ্যুৎ) সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

সম্মেলনে স্থানীয় যুবদল, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

শাকিল রানা 
বগুড়া প্রতিনিধি।