বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরের ভান্ডারিয়ায় ৪০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের ভান্ডারিয়ায় ৪০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের ভান্ডারিয়ায় ৪০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৪০৫ (চারশত পাঁচ) পিস ইয়াবাসহ মুহাম্মদ মওদুদ ওরফে শহিদ সরদার (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

​সোমবার (০৮ জুন) ভান্ডারিয়া থানা এলাকার মধ্য মেদিরাবাদ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শহিদ সরদার ওই এলাকার মৃত মনসুর আলীর ছেলে।

​ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এর দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: জিয়াউর রহমান এর তদারকিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: মাহাবুব এর তত্ত্বাবধানে একটি চৌকস টিম গঠন করা হয়। এসআই (নিরস্ত্র) মো: আতিকুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের ওই টিমটি ভান্ডারিয়া থানা এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে।

​অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া থানাধীন ভিটাবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মধ্য মেদিরাবাদ গ্রামের জনৈক হরিদাসের বসত ঘরের সামনে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ৪০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মওদুদ ওরফে শহিদ সরদারকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

​জেলা গোয়েন্দা শাখা জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

​পিরোজপুর জেলা পুলিশ জানায়, জেলাকে মাদক মুক্ত করতে পুলিশ 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে। মাদকদ্রব্যসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। 

​পিরোজপুর প্রতিনিধি: