বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে ১৩ বছর বয়সী কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে ১৩ বছর বয়সী কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে ১৩ বছর বয়সী কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দক্ষিণ চরমোন্তাজ পুরান বাজার সংলগ্ন এলাকায় তুহিন হাওলাদার (১৩) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত তুহিন স্থানীয় বাসিন্দা মো. মনির হাওলাদার। স্থানীয় সূত্রে জানা যায়, তুহিনের বাবা মনির হাওলাদার পেশায় মোটরসাইকেল চালক। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জেরে একটি মামলায় তিনি কারাগারে রয়েছেন। অন্যদিকে তার মা শেফালী বেগম বাপের বাড়িতে অবস্থান করছিলেন। ফলে তুহিন বাড়িতে একাই থাকত বলে স্থানীয়রা জানিয়েছেন।
সোমবার সকালে দীর্ঘ সময় ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা খোঁজ নিতে গিয়ে ঘরের ভেতরে তুহিনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
তবে কিশোরটির মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্ত করে দেখছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আসাদুজ্জামান কাজল 
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: