০৩/০২/২০২৬ বুধবার বিকাল অনুমান ০৪:০০ দিকে করিমগঞ্জ বালিখলা ঘাটে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন -১৯৫০ বাস্তবায়নে মোবাইল কোর্ট/ অভিযান করা হয়।
সেই সময় নদী হতে প্রায় ১০০ মিটারের উপরে চায়না রিং জাল জব্দ করা হয় এবং পরবর্তীতে চায়না জাল গুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি আল আমিন কবির এবং ওনার সাথে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মালিক তানভীর হোসেন।
সেই সাথে জনগণের উদ্দেশ্যে বলেন এই সব নিষিদ্ধ জাল মাছের পোনা ও মা মাছ ধ্বংসের মূল কারণ
যারা এসব জাল ব্যবহার করবেন তাদেরকে আইনের আওতায় আনা হবে।
সেই সাথে আমাদের অভিযান চলমান থাকবে।
মোহাম্মদ শফিক আমাদের বলেন এইকম অভিযান অব্যাহত থাকলে আমাদের এলাকাবাসী সতর্ক থাকবে এবং কেউ এ জাল ব্যবহার করবে না।
আমরা চাই এসব জাল কেউ যেন ব্যবহার করতে না পারে।
করিমগঞ্জ উপজেলা প্রতিনিধি রোমান।
