বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জেলা প্রশাসকের সঙ্গে “আমরা জুলাই যোদ্ধা” মাগুরা জেলার নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

জেলা প্রশাসকের সঙ্গে “আমরা জুলাই যোদ্ধা” মাগুরা জেলার নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

জেলা প্রশাসকের সঙ্গে “আমরা জুলাই যোদ্ধা” মাগুরা জেলার নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

আমরা জুলাই যোদ্ধা” মাগুরা জেলার নবগঠিত ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির সদস্যরা মাগুরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সৌজন্য সাক্ষাৎকালে সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সঙ্গে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ এবং জেলার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিষয়ে মতবিনিময় করেন। এ সময় জেলা প্রশাসক নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং সমাজ ও দেশের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
 

সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “আমরা জুলাই যোদ্ধা” মাগুরা জেলার আহ্বায়ক ইঞ্জি. কাজী সাইমুম সিরাজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ কুতুবউদ্দিন রানা, সদস্য সচিব আশরাফুল ইসলাম, দপ্তর নিযুক্ত মোঃ সুমন হোসেন-সহ নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ শেষে সংগঠনের নেতৃবৃন্দ জেলার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 

মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি: