বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোটি টাকার মাদক ও ভারতীয় মোবাইল ফোন জব্দ

কোটি টাকার মাদক ও ভারতীয় মোবাইল ফোন জব্দ

কোটি টাকার মাদক ও  ভারতীয় মোবাইল ফোন জব্দ

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার মাদক ও ভারতীয় মোবাইল ফোন জব্দ
‎
‎

কুমিল্লা সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ টাপেন্টাডল ট্যাবলেট ও ভারতীয় পুরাতন মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
‎
‎সোমবার (১ জুন ২০২৬) ভোররাতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ বিবিরবাজার বিওপির গোলাবাড়ী পোস্টের একটি টহলদল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে সীমান্ত থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোলাবাড়ী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩১ হাজার ৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় পুরাতন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
‎
‎বিজিবি জানিয়েছে, জব্দকৃত মাদক ও মোবাইল ফোনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১৩ লাখ ৮০ হাজার ৫০০ টাকা।
‎
‎উদ্ধারকৃত সামগ্রী আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর কিংবা ধ্বংসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।
‎
‎সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

‎মো. সাখাওয়াত হোসেন 

কুমিল্লা প্রতিনিধি 
‎