বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খোলপেটুয়া নদীতে ধরা পড়ল ১২ কেজির বিশাল ভেটকি, দেখতে উৎসুক জনতার ভিড়

খোলপেটুয়া নদীতে ধরা পড়ল ১২ কেজির বিশাল ভেটকি, দেখতে উৎসুক জনতার ভিড়

খোলপেটুয়া নদীতে ধরা পড়ল ১২ কেজির বিশাল ভেটকি, দেখতে উৎসুক জনতার ভিড়

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদী থেকে ১২ কেজি ওজনের একটি বিশাল আকৃতির ভেটকি মাছ ধরা পড়েছে। রবিবার (৩১ মে) দিবাগত রাতে ফাঁস জালের মাধ্যমে মাছটি ধরেন উপজেলার কাপসন্ডা গ্রামের জেলে রবিউল ইসলাম গাজী।

 বিরল আকারের এই মাছটি দেখতে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয় এবং মাছের আড়তে উৎসুক জনতার ভিড় জমে যায়।


জেলে রবিউল ইসলাম গাজী জানান, চলতি বছর খোলপেটুয়া নদী থেকে তিনি বেশ কয়েকটি বড় মাছ পেয়েছেন। তবে এবারই তার জালে সবচেয়ে বড় ভেটকি মাছ ধরা পড়েছে। ১২ কেজি ওজনের এই মাছটি পেয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা খুবই আনন্দিত। একই সময় তিনি আরও একটি ২ কেজি ওজনের মাছও ধরেছেন বলে জানান।


কাপসন্ডা মৎস্য আড়তের ব্যবসায়ী আমিরুল ইসলাম সরদার বলেন, তাদের আড়তে এর আগে এত বড় ভেটকি মাছ আসেনি। খোলপেটুয়া নদী থেকে ধরা পড়া এই বিশাল মাছটি এলাকাবাসীর মধ্যেও ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। মাছটি প্রতি কেজি ১ হাজার ১০০ টাকা দরে বিক্রি করা হয়। পরে ঢাকার এক চাকরিজীবী পুরো মাছটি কিনে নেন।


বিশাল আকৃতির মাছটির খবর দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে আড়তে উৎসুক মানুষের ভিড় জমে যায়। অনেকেই মাছটির সঙ্গে ছবি তোলেন এবং এমন বিরল মাছ ধরা পড়া নিয়ে আলোচনা করেন। স্থানীয়দের মতে, খোলপেটুয়া নদীতে এখনও বড় আকারের মূল্যবান মাছ পাওয়া যায়, যা নদীর জীববৈচিত্র্যের ইতিবাচক দিক তুলে ধরে।


স্থানীয় মৎস্যজীবীরা আশা প্রকাশ করেন, নদীতে মাছের প্রজনন ও সংরক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হলে ভবিষ্যতেও এ ধরনের বড় মাছ ধরা পড়বে এবং জেলেদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।

আবু জাফর

 সাতক্ষীরা প্রতিনিধি