বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা করেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা করেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা করেন  অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডঃ রাসেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা করেন। তিনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন,জাতীর দুঃসময়ে দেশের হাল ধরেছেন। দেশকে কল্যানকর রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছিলেন, তিনিই পদ্মা ব্রারেজের স্বপ্ন দেখেছিলেন।  তিনি দেশকে উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে নিয়েছিলেন।


অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডঃ রাসেদ আল মাহমুদ তিতুমীর  শনিবার বিকেলে রাজবাড়ীর কালুখালী সরকারী কলেজে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিক উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। 


কালুখালী উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান।
সভায় রাজবাড়ী -২  আসনের জাতীয় সংসদ সদস্য হারুন অর রশীদ, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক এড. লিয়াকত আলী বাবু,জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক  এড. আসলাম মিয়া, ঢাকা উত্তর যুবদলের সাবেক আহ্বায়ক আজমীর হোসেন খান,স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য মিনরুল হোসেন মঞ্জু, কালুখালী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এড রকিবুল হাসান রুমা, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান তোতা, শাহজালাল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু তালেব,  জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর ইসলাম রোমান,কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল খান প্রমুখ বক্তব্য রাখেন। 
আলোচনা সভার পর দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আবু বকর।
 

ছবিসহ সংবাদদাতা- 
মোঃ তৌহিদুর রহমান, 

রাজবাড়ী প্রতিনিধি