মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে এক মাসে উদ্ধার ৬৬টি হারানো মোবাইল ফোন

নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে এক মাসে উদ্ধার ৬৬টি হারানো মোবাইল ফোন

নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে এক মাসে উদ্ধার ৬৬টি হারানো মোবাইল ফোন

নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে এবং পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে গত এক মাসে হারিয়ে যাওয়া ও মিসিং হওয়া ৬৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশের আইসিটি শাখা, ক্রাইম শাখা ও জেলা গোয়েন্দা শাখার সমন্বিত প্রচেষ্টায় উদ্ধারকৃত মোবাইলগুলো প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নারী-পুরুষ, বৃদ্ধ ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে পুলিশ সুপার উদ্ধারকৃত মোবাইলগুলো যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।
 

দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে অনেক মালিক আবেগাপ্লুত হয়ে পড়েন এবং জেলা পুলিশের এ জনসেবামূলক উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে মোবাইল ফোন মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে শিক্ষা, ব্যবসা ও দৈনন্দিন নানা কাজে মোবাইল ফোন অপরিহার্য হয়ে উঠেছে। হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে নওগাঁ জেলা পুলিশ গর্বিত ও আনন্দিত।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের সেবায় জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

নওগাঁ প্রতিনিধি: