বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফটিকছড়িতে ব্যক্তি উদ্যোগে খাল খনন: এলাকাবাসীর মাঝে ব্যাপক স্বস্তি ও আশার সঞ্চার

ফটিকছড়িতে ব্যক্তি উদ্যোগে খাল খনন: এলাকাবাসীর মাঝে ব্যাপক স্বস্তি ও আশার সঞ্চার

ফটিকছড়িতে ব্যক্তি উদ্যোগে খাল খনন: এলাকাবাসীর মাঝে ব্যাপক স্বস্তি ও আশার সঞ্চার

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: ফটিকছড়ি পৌরসভায় দীর্ঘদিনের অবহেলিত মরা ধুরুং খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছেন পৌরসভার কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ এমরান।

বুধবার সকাল ১০ টায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বারৈয়ারহাট থেকে এস.বি স্কুল পর্যন্ত প্রায় এক কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন করা হয়।
দীর্ঘদিন খালটি ভরাট হয়ে থাকায় পানি চলাচল ব্যহত হওয়ার পাশাপাশি কৃষি জমিতে সেচ সংকট দেখা দেয়। ফলে স্থানীয় কৃষকরা ঠিকমতো কৃষি উৎপাদন করতে পারছিলেন না। খনন কাজ শুরু হওয়ায় এলাকার কৃষকরা আনন্দ ও স্বস্তি প্রকাশ  করেছেন ।
স্থানীয় কৃষকরা জানান, স্বাধীনতার পর থেকে খালটি খনন করা হয়নি। বছরের পর বছর ময়লা ও জমে খালটি প্রায় মৃত অবস্থায় পরিণত হয়। এতে করে পানি নিষ্কাশন ও কৃষি জমিতে  সেচ ব্যবস্থায় বড় ধরনের সংকট তৈরি হয়। তারা আশা প্রকাশ করেন, খাল খননের মাধ্যমে আবারও কৃষি জমিতে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে এবং এলাকার জলাবদ্ধতাও কমে আসবে।

ব্যবসায়ী মোহাম্মদ এমরানের উদ্যোগটিকে সময়োপযোগী উল্লেখ করে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।

এ সময় উপস্থিত ছিলেন ধুরুং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, সাবেক কাউন্সিলর মোহাম্মদ এহসান, যুবদল নেতা মোহাম্মদ এমদাদ ও স্থানীয় কৃষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।