বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেবিদ্বারে জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক কমিটি গঠন রাফসান আহ্বায়ক তুষার সদস্য সচিব।

দেবিদ্বারে জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক কমিটি গঠন রাফসান আহ্বায়ক তুষার সদস্য সচিব।

দেবিদ্বারে জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক কমিটি গঠন  রাফসান আহ্বায়ক তুষার সদস্য সচিব।

কুমিল্লার দেবিদ্বারে করুন ছাত্রনেতা সাজেদুল রা‌শেদ রাফসানকে আহ্বায়ক, তানভীর হাসান তুষারকে সদস্য সচিব এবং কাজী মিজানুর রহমানকে মুখ্য সংগঠক  করে 'জাতীয় ছাত্র শক্তি'র ১৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 
গত ৩ মে (রবিবার) রাতে জাতীয় ছাত্র শক্তি কুমিল্লা উত্তর জেলা কমিটির আহ্বায়ক মাহমুদুল হাসান, সদস্য সচিব মোঃ ইব্রাহিম খলিল এবং মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মাহিনের যৌথ স্বাক্ষরিত এক সাংগঠনিক প্যাডে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
 

​সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী গঠিত এই কমিটিতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা আগামীতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।
নবগঠিত কমিটির আহ্বায়ক মোঃ সাজেদুল রাশেদ রাফসান বলেন, জাতীয় ছাত্র শক্তির আদর্শকে সামনে রেখে তারা শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং শিক্ষা‌ক্ষে‌ত্রে সকল বৈষম‌্য নিরস‌নে গঠনমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করবেন। সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যা‌বে।

 

​সদস্য সচিব তানভীর হাসান তুষার তার প্রতিক্রিয়ায় বলেন, এই কমিটির মাধ্যমে দে‌বিদ্বা‌রে জাতীয় ছাত্র শক্তির কার্যক্রম আরও বেগবান হবে এবং স্থানীয় শিক্ষার্থীদের মাঝে একটি ইতিবাচক ও বলিষ্ঠ নেতৃত্ব গড়ে উঠবে। এদিকে সঠিক নেতৃত্বকে বাছাই করে সৎ যোগ্য ও তরুণ  নেতৃত্বেকে কে নির্বাচিত করায় এলাকার নেতা কর্মীদের মাঝে আনন্দের জোয়ার বয়ে বেড়াচ্ছে। 

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি  দে‌বিদ্বার (কু‌মিল্লা)