বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লালপুরে ট্রাকচাপায় যুবকের মর্মান্তিক মৃত্যু

লালপুরে ট্রাকচাপায় যুবকের মর্মান্তিক মৃত্যু

লালপুরে ট্রাকচাপায় যুবকের মর্মান্তিক মৃত্যু

নাটোরের লালপুর উপজেলায় লালপুর ফিলিং স্টেশনে তেল নিতে এসে ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন এক যুবক। নিহত আশরাফুল ইসলাম (লিওন) লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মহারাজপুর-নাগশোষা গ্রামের বাসিন্দা এবং রেজাউল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ (সোমবার) লালপুরের একটি ফিলিং স্টেশনে তেল নিতে আসেন আশরাফুল ইসলাম। এসময় একটি ট্রাক অসতর্কভাবে চলাচল করলে তিনি ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মোঃ সোহেল রানা 
নিজস্ব প্রতিবেদক 
নাটোর লালপুর।