বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি কাজী মিসবাহ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি কাজী মিসবাহ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি কাজী মিসবাহ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি নির্বাচিত হয়েছেন কাজী মিসবাহ।কাজী মিসবাহ ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের গণিপুর গ্রামের বাসিন্দা। 
ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের সম্মুখ সারির যোদ্ধা। 
কাজী মিসবাহ নবগঠিত সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন উপজেলা ও জেলার ছাত্রদলের নেতাকর্মীরা।

ফেইসবুকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেক শুভাকাঙ্ক্ষী।

শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের প্যাডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে মোঃ তারেক মিয়াকে সভাপতি এবং উবায়দুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন হুশিয়ার আলম। সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন কাজী মেজবা ও মাহবুব আহমেদ। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রুহুল চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মমিনুর রহমান পীর শান্ত এবং চয়নিকা দেবনাথ।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে রাহুল মিয়া এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহিত মিয়া।
কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। 

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ