সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যে কারণে পিএসএলে ফিরবেন না মুস্তাফিজ-নাহিদ

যে কারণে পিএসএলে ফিরবেন না মুস্তাফিজ-নাহিদ

যে কারণে পিএসএলে ফিরবেন না মুস্তাফিজ-নাহিদ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশে আর খেলা হচ্ছে না বাংলাদেশের দুই পেসার মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানার।  বাংলাদেশের এই দুই পেসারের অনাপত্তিপত্র স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত চোট থেকে সুরক্ষা এবং আসন্ন আন্তর্জাতিক সিরিজের প্রস্তুতির কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ শেষে মুস্তাফিজের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছে বিসিবির চিকিৎসা বিভাগ। বাঁহাতি এই পেসারের চোটের ঝুঁকি এড়াতে দ্রুত স্ক্যান এবং পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। সে কারণে তার এনওসি বাতিল করা হয়েছে। 

অন্যদিকে, নাহিদ রানাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বোর্ড। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য তাকে পর্যাপ্ত সময় দিতেই পিএসএলের ছাড়পত্র বাতিল করা হয়েছে।

মুস্তাফিজের দল পেশোয়ার জালমি এবার দুর্দান্ত ফর্মে আছে। ৯ ম্যাচের ৮টিতে জিতে ১৭ পয়েন্ট নিয়ে তারা প্লে-অফের দৌড়ে সবার চেয়ে এগিয়ে। মুস্তাফিজ ৫ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। অন্যদিকে, নাহিদ রানার দল লাহোর কালান্দার্স পয়েন্ট টেবিলের ৫ নম্বরে থেকে ধুঁকছে। ৪ ম্যাচে ৭ উইকেট নিয়ে লাহোরের হয়ে আলো ছড়িয়েছেন এই ডানহাতি পেসার।