বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পঞ্চগড় সীমান্তে ছবি তুলতে গিয়ে ভুলবশত ভারতে প্রবেশ, ৮ ঘণ্টা পর দুই কিশোরকে ফেরত দিল বিএসএফ।

পঞ্চগড় সীমান্তে ছবি তুলতে গিয়ে ভুলবশত ভারতে প্রবেশ, ৮ ঘণ্টা পর দুই কিশোরকে ফেরত দিল বিএসএফ।

পঞ্চগড় সীমান্তে ছবি তুলতে গিয়ে ভুলবশত ভারতে প্রবেশ, ৮ ঘণ্টা পর দুই কিশোরকে ফেরত দিল বিএসএফ।

পঞ্চগড় সীমান্তে ছবি তুলতে গিয়ে ভুলবশত ভারতে প্রবেশ, ৮ ঘণ্টা পর দুই কিশোরকে ফেরত দিল বিএসএফ।

মোহাম্মদ মাহাবুব আলম 
পঞ্চগড় জেলা প্রতিনিধি


পঞ্চগড়ের সীমান্ত এলাকায় ভুলবশত ভারতে প্রবেশের অভিযোগে আটক হওয়া দুই বাংলাদেশি কিশোরকে প্রায় ৮ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বুধবার (২২ এপ্রিল) সকালে পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকা থেকে ইন্দ্র (১৪) ও উদয় (১৪) নামে ওই দুই কিশোরকে আটক করে বিএসএফ সদস্যরা।
আটক কিশোরদের মধ্যে ইন্দ্র আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে এবং উদয় একই উপজেলার সমারু চন্দ্র রায়ের ছেলে। তারা দুজনেই আটোয়ারী উপজেলার রসেয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
জানা যায়, মঙ্গলবার রাতে তারা বোনের বাড়িতে বেড়াতে আসে। বুধবার সকালে ঘুরতে গিয়ে ছবি তোলার একপর্যায়ে অসাবধানতাবশত সীমান্তের মূল পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রায় ১৫০ গজ ভেতরে মীরগঞ্জ এলাকায় প্রবেশ করে। এ সময় বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে, যা এলাকায় কিছুটা উদ্বেগের সৃষ্টি করে।
এ বিষয়ে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, বিষয়টি জানার পরপরই বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয় এবং প্রায় ৮ ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে দুই কিশোরকে সুস্থ ও নিরাপদ অবস্থায় বাংলাদেশে ফেরত আনা হয়।
ঘটনাটি সীমান্ত এলাকায় সতর্কতার গুরুত্ব আবারও স্মরণ করিয়ে দিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।