শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিশুতোষ বইয়ের লেখক জার্মান মিডফিল্ডার

শিশুতোষ বইয়ের লেখক জার্মান মিডফিল্ডার

শিশুতোষ বইয়ের লেখক জার্মান মিডফিল্ডার

পায়ের জাদুতে সকলকে মুগ্ধ করছেন জামাল মুসিয়ালা। ফুটবলের বাইরে এবার অন্য এক দক্ষতাও দেখালেন জার্মানির উদীয়মান তারকা। হাতের দক্ষতা দেখিয়েছেন তিনি। ২৩ বছর বয়সী মিডফিল্ডার এখন থেকে শুধু ফুটবলার নন, লেখকও। 

শিশুদের জন্য দুটি বই লিখেছেন মুসিয়ালা। তিনি একা নন, জুলিয়ান উল্ফের সঙ্গে যৌথভাবে লিখেছেন বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার। বই দুটিতে উঠে এসেছে তার ফুটবলার হওয়ার গল্প। নামেও তারই ছাপ রয়েছে। ওয়েটিঙ্গার প্রকাশনীর বই দুটির নাম ‘মাই ফুটবল অ্যাডভাঞ্চার বিগিনস’ এবং ‘মাই স্টার্ট অ্যাট বায়ার্ন’। প্রতিটি বইয়ের দাম নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৭৪০ টাকা।

৭ বছর বয়সী শিশুদের কথা মাথায় রেখে লেখা হয়েছি বই দুটি। বাচ্চাদের যাতে পড়তে অসুবিধা না হয় তাই অনুচ্ছেদ ছোট ছোট করা হয়েছে। আর অক্ষর বড় বড় করে লেখা হয়েছে। সঙ্গে কমিকের উপস্থাপনাও রাখা হয়েছে।