বুধবার, জুন ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পরিচ্ছন্ন ছাতক পৌরসভা গড়ার লক্ষ্যে গৃহস্থালির ময়লা সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন”।

পরিচ্ছন্ন ছাতক পৌরসভা গড়ার লক্ষ্যে গৃহস্থালির ময়লা সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন”।

পরিচ্ছন্ন ছাতক পৌরসভা গড়ার লক্ষ্যে গৃহস্থালির ময়লা সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন”।

সুনামগঞ্জের ছাতক পৌর শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গৃহস্থালির ময়লা-আবর্জনা সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিনের উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা শেষে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়।

সোমবার দুপুরে পৌরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের মহাপ্রভুর আখড়া ও চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছন এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে ময়লা সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র ১ জসিম উদ্দিন সুমেন, ছাতক সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক হরিদাস রায়, পৌর নির্বাহী কর্মকর্তা শরবিন্দু রায়, সহকারী প্রকৌশলী আবদুল মালেক, ছাতক , ছাতক মধ্যবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হাই (কালা মিয়া), পৌরসভার কর্মকর্তা যুবরাজ চৌধুরী শরিফ, কার্যসহকারী জুয়েল রায় ও সুব্রত হালদার।

এছাড়া উপস্থিত ছিলেন মণ্ডলীভোগ মহল্লার বাসিন্দা সমরেন্দ্র কর, বাবুল পাল, শামীম আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে পৌর প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, “নিজের শহরকে পরিচ্ছন্ন রাখতে সবাইকে নিজ নিজ দায়িত্ব থেকে এগিয়ে আসতে হবে। পৌরসভার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। দেশের অন্যান্য উন্নত শহরের মতো ছাতকেও নিয়মিত গৃহস্থালির ময়লা সংগ্রহ ব্যবস্থা চালু করা হচ্ছে।

সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ কার্যক্রমকে সফল ও টেকসই করতে হবে।” তিনি আরও বলেন, পরিচ্ছন্ন নগর গঠনে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

ছাতক প্রতিনিধি: