মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় আরডিসিএস এর আয়োজনে আন্তজার্তিক নারী দিবস উদযাপন

মাগুরায় আরডিসিএস এর আয়োজনে আন্তজার্তিক নারী দিবস উদযাপন

মাগুরায় আরডিসিএস এর আয়োজনে আন্তজার্তিক নারী দিবস উদযাপন

দ্যা রয়েল মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর সহযোগিতায় ও আরডিসিএস এর আয়োজনে "আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার" এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  হয়।
রবিবার ৮ই মার্চ ২০২৬ইং এসডিএফ জেলা কর্মকর্তা আইসিবি প্রতাপ কুমার দাসের পরিচালনা ও সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন জেলা কর্মকর্তা এমইএল এন্ড জিএ অনুপ কুমার মন্ডল, জেলা কর্মকর্তা যুব ও কর্মসংস্থান শরফুদ্দিন সাগর, জেলা কর্মকর্তা অর্থ ওমর ফারুক, জেলা কর্মকর্তা কমিউনিটি ফাইন্যান্স নাজমুল হোসেন, জেলা কর্মকর্তা এমআইএস রুবেল হোসেন, ক্লাস্টার কর্মকর্তা কার্তিক কুমার সাহা, জয়দেব ভক্ত, বাহারুল ইসলাম সহ বিভিন্ন ক্লাস্টার অফিসের আরসিসিএস এর সভাপতি ও অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে অনুপ কুমার মন্ডল আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, সারা বিশ্বে নারীদের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অর্জনকে সম্মান জানাতে এই দিনটি ব্যাপকভাবে পালিত হয়। দিনটি লিঙ্গ সমতা, প্রজননের অধিকার, নারীদের উপর হিংসা ও নির্যাতন, নারীর সমান অধিকার ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে। প্রতিটি নারীকে উদযাপন করার জন্য দিনটি পালন করা হয়। লিঙ্গবৈষম্য কমাতে, নারী-পুরুষের সমঅধিকার ও সমসুযোগ জন্য সারা বিশ্ব জুড়েই পালন করা হয় এই দিনটি।

অতিথিদের মধ্যে জেলা কর্মকর্তা আইসিবি প্রতাপ কুমার দাস বলেন, বর্তমান সময়ে কিশোরী ও নারীদের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হলেও গ্রামীন পর্যায়ে উক্ত বিষয়ে তেমন কোন প্রচার অগ্রগতি নাই।

জেলা কর্মকর্তা ( যুব) শরফুদ্দিন সাগর বলেন, বর্তমান সময়ে নারী নেতৃত্ব কারণে রাজনৈতিক ও অর্থনৈতি সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। কারণ হিসেবে তিনি বিভিন্ন সময়ে নারী প্রধানমন্ত্রীদের দৃঢ সাহস ও নেতৃত্বের প্রসংশা করেন।

এসডিএফ এর অর্থিক সহোযোগিতায় গ্রাম সংগঠনের সাফল্য ও অর্থনৈতিক মুক্তির বিষয়ে কথা বলেন আরসিসিএস এর সভাপতি কাকলি খাতুন । তিনি আরো বলেন, গ্রামীন সমাজ ব্যবস্থায় নারীদের মূল্যায়ন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গ্রাম সংগঠন তৈরির ফলে ব্যাংক ও অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানে আমাদের সদস্যদের গুরুত্ব ও সন্মান বৃদ্ধি পাচ্ছে এবং তিনি আরো বলেন গ্রাম সমিতর সকল সদস্যদের প্রচেষ্টায় শক্তিশালি সংগঠনে পরিনত হবে।

জেলা কর্মকর্তা ওমর ফারুক বেগম রকেয়ার একটি উক্তি দিয়ে বলেন মেয়েদের শিক্ষিত করে ছেড়ে দাও, তাদের নিজেদের ভাত কাপড়ের ব্যবস্থা নিজেরাই করতে পারবে । তিনি তার বক্তব্যে তুলে ধরেন শিক্ষা ব্যবস্থায় নারীর অগ্রগতি ও সাফল্যের কথা। তিনি নারীদের শিক্ষিত হয়ে অর্থনৈতিক মুক্তির বার্তা প্রদান করেন।  

আরডিসিএস এর সভাপতি স্বপ্না বিশ্বাস বলেন, নারীরা শুধু সংসার জীবনে সময় পার করে না, সমাজের পিছিয়ে পড়া দরিদ্র ও অতিদরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি ও উদ্দোক্তা তৈরিতে সহায়ক ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন ।

অনুষ্টানে সকল অতিথিগণ বিশ্ব ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব থেকে শুরু করে ক্রমবর্ধমান দারিদ্র্যের মাত্রা এবং জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবের মতো অনেক সংকটের মুখোমুখি হচ্ছে। এই চ্যালেঞ্জগুলি কেবলমাত্র মহিলাদের ক্ষমতায়নের সমাধানের মাধ্যমেই মোকাবেলা করা যেতে পারে বলে মনে করেন উপস্থিত অতিথিবৃন্দ ও আরসিসিএস নেত্রীবৃন্দ। মহিলাদের জন্য বিনিয়োগের মাধ্যমে, পরিবর্তনের সূচনা করতে পারি এবং সবার জন্য একটি স্বাস্থ্যকর, নিরাপদ এবং নারীর সমঅধিকার ও সমসুযোগে ত্বরান্বিত করতে প্রত্যাশা রেখে আলোচনা শেষ হয়।