মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‎কুয়াকাটা পৌর মহিলা দলের সাধারণ সম্পাদকের দলীয় সকল পদ স্থাগিত।

দলীয় সিদ্ধান্তে স্থগিত করা হলো সকল পদ


‎কুয়াকাটা পৌর মহিলা দলের সাধারণ সম্পাদকের দলীয় সকল পদ স্থাগিত।

দলীয় কার্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কুয়াকাটা পৌর শাখার সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিনের দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
‎
‎
‎বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পটুয়াখালী জেলা মহিলা দলের সভাপতি আফরোজা বেগম সীমা ও সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন রুমা স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। ওই দিন থেকেই এ আদেশ কার্যকর করা হয়েছে।
‎
‎জেলা মহিলা দল সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর কুয়াকাটা পৌর মহিলা দলের সভানেত্রী মোসা. হামিদা বেগম পটুয়াখালী জেলা মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, কুয়াকাটা পৌর বিএনপির কার্যালয়ে দলীয় কার্যক্রম চলাকালে সাবিনা ইয়াসমিন বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ সময় তিনি অভিযোগকারী হামিদা বেগম, মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা ডলি ফাতিমা এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেলের সঙ্গে অশোভন আচরণ করেন।
‎
‎এ ঘটনায় কুয়াকাটা পৌর বিএনপির পক্ষ থেকেও প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। পরে অভিযোগটি আমলে নিয়ে গত ৫ অক্টোবর জেলা মহিলা দলের পক্ষ থেকে সাবিনা ইয়াসমিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণসহ তিন কার্যদিবসের মধ্যে জেলা মহিলা দলের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।
‎
‎জেলা মহিলা দলের ২৯ অক্টোবরের চিঠিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে জবাব না দিয়ে তিনি সময়ক্ষেপণ করেন। পরবর্তী সময়ে লিখিত জবাব দিলেও তা সাংগঠনিকভাবে সন্তোষজনক হয়নি। এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নীতি, আদর্শ ও সংহতিপরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাঁর দলীয় সব পর্যায়ের পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‎
‎চিঠির অনুলিপি মহিলা দলের কেন্দ্রীয় কমিটি, পটুয়াখালী জেলা বিএনপি, কুয়াকাটা পৌর বিএনপি এবং কুয়াকাটা পৌর মহিলা দলের সভানেত্রীর কাছে পাঠানো হয়েছে।
‎
‎উল্লেখ্য, জেলা মহিলা দলের এ সিদ্ধান্তের ফলে সাবিনা ইয়াসমিনের কুয়াকাটা পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক পদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত হয়েছে। তবে চিঠিতে তাঁকে দল থেকে বহিষ্কারের কোনো কথা উল্লেখ করা হয়নি।

মোঃ সোহাগ আহমেদ

 কলাপাড়া (পটুয়াখালী)