সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় সাকের হোসেন হত্যার বিচারের দাবিতে কৃষকদলের বিক্ষোভ মিছিল ও অপপ্রচার বন্ধের আহ্বান

বিক্ষোভ মিছিল থেকে অপপ্রচার বন্ধের আহ্বান


মাগুরায় সাকের হোসেন হত্যার বিচারের দাবিতে কৃষকদলের বিক্ষোভ মিছিল ও অপপ্রচার বন্ধের আহ্বান

মাগুরায় সাকের হোসেন হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা কৃষকদল। একই সঙ্গে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার বন্ধের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।


শনিবার মাগুরা নোমানী ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি চৌরঙ্গী মোড় প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা, সাংগঠনিক সম্পাদক আরমান মোল্লা ও সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ লাবু এবং সহসভাপতি সুজন আলী বিশ্বাসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আলোচনা সভায় নেতারা সাকের হোসেন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি এ ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বন্ধের আহ্বান জানান তাঁরা।

মোঃ সাজ্জাদ হোসেন

মাগুরা জেলা প্রতিনিধি