মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাকিস্তানকে কাঁপিয়ে দেওয়া রানাকে নিয়ে আইসিসির পোস্ট

পাকিস্তানকে কাঁপিয়ে দেওয়া রানাকে নিয়ে আইসিসির পোস্ট

পাকিস্তানকে কাঁপিয়ে দেওয়া রানাকে নিয়ে আইসিসির পোস্ট

পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের পর ‘লাইমলাইটে’ এখন নাহিদ রানা। গতির ঝড়ের পাশাপাশি বাউন্সার, লেংথ পরিবর্তন করে ঘায়েল করেছেন পাকিস্তানকে। ম্যাচ শেষে পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ মাইক হেসন প্রশংসায় ভাসান এই ক্রিকেটারকে। রানাকে নিয়ে পোস্ট করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাও (আইসিসি)।বৃহস্পতিবার (১২ মার্চ) রানাকে নিয়ে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে আইসিসি। ক্রিকেটের অভিভাবক সংস্থা ক্যাপশনে লিখেছে, ‘নাহিদ রানা উচ্চ গতিতে বোলিং করতে পারেন।’

রানাকে নিয়ে পোস্ট করা ভিডিওটি মূলত ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের। রাওয়ালপিন্ডিতে সেবার নাহিদ রানার পেসে পরাস্ত হয়ে উইকেট হারিয়েছিলেন কেইন উইলিয়ামসন। ক্যাচ ধরার পর উইকেটরক্ষক মুশফিকুর রহিমসহ সতীর্থরা রানাকে অভিনন্দন জানিয়েছিলেন। উইলিয়ামসনের উইকেট নিতে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতিতে বোলিং করেছিলেন রানা।

রানাকে নিয়ে আইসিসি ভিডিও পোস্ট করেছে বাংলাদেশ সময় সকাল ৯টা ৫২ মিনিটে। পোস্ট দেওয়ার তিন ঘণ্টার মধ্যেই প্রতিক্রিয়া ৩১ হাজার ছাড়িয়েছে। ভিডিওটি দেখেছেন ২৫ লক্ষ দর্শক। মন্তব্যের ঘরে অনেকেই তার বোলিংয়ের প্রশংসা করেছেন। কেউ তাকে ‘চাঁপাই এক্সপ্রেস’ বলে সম্বোধন করেছেন। পাকিস্তানের বিপক্ষে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে ২০৯ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল জয়ে ম্যাচসেরা হয়েছেন নাহিদ রানা। ৭ ওভারে ২৪ রানে নিয়েছেন ৫ উইকেট। ক্রিকেট বিশ্বে যেমন শোয়েব আখতারকে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’, মাশরাফি বিন মর্তুজাকে ‘নড়াইল এক্সপ্রেস’ নামে ডাকা হয়, রানাকেও কি ‘চাঁপাই এক্সপ্রেস’ নামে ডাকা যায়? গতকাল সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন দেখার পর রানার মুখে দেখা গেছে এক চিলতে হাসি। 

উত্তরে রানা বলেন, ‘আমি নিজেকে কোনো ব্র্যান্ডিং মনে করি না। নিজেকে সাধারণ মানুষ মনে করি। চেষ্টা করি কীভাবে ভালো পারফর্ম করতে পারব।’

রানা গতকাল ঘণ্টায় সর্বোচ্চ ১৪৮.৩ কিলোমিটার গতিতে বোলিং করেছেন। পাশাপাশি ছিল বাউন্সারও। সাহিবজাদা ফারহান, শামাইল হোসাইন, মাজ সাদাকাত, সালমান আলী আগা—এই চার ব্যাটারকে শর্ট বলে আউট করেছেন রানা। আর মোহাম্মদ রিজওয়ানকে লাগাতার শর্ট বলের পর লেংথটাকে পরিবর্তন করে উইকেট পেয়েছেন। রানাকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরও।