মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় ৯২ কার্টন সৌদি আরবের খেজুর বিতরণ

মাগুরায় ৯২ কার্টন সৌদি আরবের খেজুর বিতরণ

মাগুরায় ৯২ কার্টন সৌদি আরবের খেজুর বিতরণ

মাগুরায় সৌদি আরব থেকে আসা ৯২ কার্টন খেজুর বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। খেজুর নিতে জেলা দুর্যোগ ও ত্রাণ অফিসে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকরা উপস্থিত হয়ে খেজুর সংগ্রহ করেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টার সময় মাগুরা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে খেজুর বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমের মাধ্যমে মাগুরা সদর উপজেলায় ৩০ কার্টন, শ্রীপুর উপজেলায় ২০ কার্টন, শালিখা উপজেলায় ২০ কার্টন এবং মহম্মদপুর উপজেলায় ২২ কার্টন খেজুর দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক স্বয়ং উপস্থিত থেকে নিজ হাতে খেজুর বিতরণ করেন।
এভাবে মাগুরা জেলায় মোট ৯২ কার্টন সৌদি আরবের খেজুর সুষ্ঠুভাবে বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার, সিভিল সার্জন ডা. মো. শামীম কবির, জেলা দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের কর্মকর্তা এ টি এম বেনজীর রহমান এবং পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল।
জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, মাগুরায় যে ৯২ কার্টন খেজুর বরাদ্দ হয়েছিল, তা আসতে কিছুটা বিলম্ব হয়েছিল। তবে আমরা প্রজ্ঞাপনের চিঠি পাওয়ার পরপরই বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও অসহায়-অসচ্ছলদের তালিকা প্রস্তুত করি। গতকাল খেজুর আসার পর আজ আমরা তা দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করতে পেরেছি।