মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরার শালিখায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

মাগুরার শালিখায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

মাগুরার শালিখায় আন্তর্জাতিক নারী দিবস পালিত


"আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার" এই প্রতিপাদ্য নিয়ে রবিবার (৮ মার্চ) দুপুর দুইটায় মাগুরার শালিখায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর উদ্যোগে র‌্যালি ও  আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অংশ নেয় সরকারি, বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংস্থা। র‍্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: বনি আমিন। অনুষ্ঠানের

 সভাপতিত্ব  করেন উপ-পরিচালক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল আউয়াল। বক্তব্য রাখেন,প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শাহরিন সুলতানা, কৃষি অফিসার কৃষিবিদ মো: আবুল হাসনাত, সমাজসেবা কর্মকর্তা মোছা: নাসিমা খাতুন, রিসোর্স অফিসার অপূর্ব

 

 মন্ডল,আইসিটি অফিসার সুমন মিয়া,তথ্য আপা বীথি মন্ডল, শালিখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুসাইন সিকদার,শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাব মিয়া,সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদ ও সাংবাদিক জসীম উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি বেসরকারি ও এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথি মো: বনি আমিন বলেন,সমাজ থেকে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি। একটি স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রতিটি স্তরে নারীর সমান অংশগ্রহণ এবং তাদের জন্য নিরাপদ

 পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি। তিনি আরো বলেন আপনার আমার প্রত্যেক শিশুদেরকে শরীরের বিভিন্ন অংশে কিছু মানুষ টাচ করে থাকেন। তাই শিশুদেরকে শিক্ষা দেবেন শরীরের গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে  তারা যাতে বুঝতে পারে এবং পরবর্তীতে শিশুটি যাতে অভিভাবককে বিষয়টি জানাতে পারে

 

 

জসীম উদ্দীনঃ শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ