সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গোমস্তাপুরে শহীদ হাদির গায়েবানা জানাযা অনুষ্ঠিত

গোমস্তাপুরে শহীদ হাদির গায়েবানা জানাযা অনুষ্ঠিত

গোমস্তাপুরে শহীদ হাদির গায়েবানা জানাযা অনুষ্ঠিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) মাগরিবের নামাজ শেষে  রহনপুর আহমদী বেগম (এবি) সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ছাত্র জনতার উদ্যোগে এ জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন মান্দার পরাণপুর কামিল মাদ্রাসার আরবি প্রভাষক
 ইমাম আব্দুল কাদের।


এসময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম আহবায়ক মো:হিজবুল্লাহ। যুগ্ন সদস্য সচিব মো:মহিবুল্লাহ্। রহনপুর পৌর জামায়াতের আমির মনিরুজ্জামান ডাবলু। জেলা পুর্ব ছাত্র শিবিরের সভাপতি সালাউদ্দিন সোহাগ।
গোমস্তাপুর উপজেলা শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মুত্তাকিন ইসলামসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা।

জানাযার আগে সংক্ষিপ্ত বক্তব্যে এক বক্তা বলেন, 'আমরা ওসমান হাদির মতো কোনো সন্তানকে হারাতে চাইনা। আমাদের জীবনের বিনিময়ে হলেও আল্লাহ যেন এই সন্তানগুলোকে বাঁচিয়ে রাখেন। ওসমান হাদি আমাদের দেখিয়ে গেছেন, কীভাবে স্বার্থের ঊর্ধ্বে উঠে ন্যায় ও নীতির পথে চলতে হয় এবং কীভাবে দেশের জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়।

 
উলেখ্য গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে রাখা হয় তাকে।  উন্নত চিকিৎসার জন্য গত (১৫ ডিসেম্বর)  এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে  গত (১৮ ডিসেম্বর)   মৃত্যু বরণ করেন এ তরুণ নেতা।

গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি