ফরিদপুর জেলা প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ফরিদপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) খন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম।
মঙ্গলবার
(২০ অক্টোবর) তিনি পূজামণ্ডপগুলো পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সংশ্লিষ্ট সবার ভূমিকার প্রশংসা করেন
।
ফরিদপুর জেলা পুলিশ ও স্থানীয় পূজা উদযাপন কমিটির গৃহীত নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনা বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনের আহ্বান জানান।
এ সময় ঢাকা রেঞ্জের পুলিশ সুপার
(প্রশাসন ও অর্থ) কাজেম উদ্দীন, ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন
বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর